×

বিনোদন

পরিচয় মিলেছে বরের, যা বললেন ফারিণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম

পরিচয় মিলেছে বরের, যা বললেন ফারিণ

ছবি: সংগৃহীত

পরিচয় মিলেছে বরের, যা বললেন ফারিণ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আসরে বরের সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সঙ্গে বিয়ের খবরও।

ছবিতে লাল শাড়িতে অভিনেত্রী, একপাশ থেকে স্বামীকে দেখা গেছে স্ত্রীর কপালে চুমু খেতে। এরপর থেকে ভক্তরাও যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফারিণের স্বামীকে দেখবেন বলে।

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে আসলো অভিনেত্রীর স্বামীর ছবি-নাম-পরিচয়।

ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নন। বর্তমানে দেশের বাইরে কর্মরত আছেন তিনি। ফারিণের কলেজ জীবন থেকে তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এক ফেসবুক স্ট্যাটাসে স্বামী শেখ রেজওয়ানের উদ্দেশে ফারিণ লিখেছেন- লম্বা সময়, কিন্তু তুমি এখনো আমার হৃদয়কে সেই প্রথমদিনের গতিতেই রেখেছো। আমি আমার শান্তি খুঁজে পেয়েছি তোমার মাঝে। আমরা বাইরের কোলাহলমুক্ত আমাদের নিজস্ব অভয়ারণ্য তৈরি করেছি। আমরা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিলাম যখন আমি কলেজে পড়ছি। তখনো আমি ক্যামেরার সামনেও দাঁড়াইনি। তুমি সবসময়ই আমার পাশে ছায়ার মতো ছিলে। আমার কর্ম-পরিবেশের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও তুমি সব সময় আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।

অভিনেত্রী আরও বলেন, আমাদের সম্পর্ক খুবই গোপন ছিল। সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল। আমাদের কৈশোরের প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেল।

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তাসনিয়া বলেন, আমার কাছে এখনো অবিশ্বাস্য লাগছে, আমি একজন স্বামী পেয়েছি। আমার মনে হচ্ছে, আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। শেখ রেজওয়ান, ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য। আমি তোমাকে ভালোবাসি এবং সারাজীবন তোমাকেই লালন করব।

তাসনিয়া ফারিণ বলেন, পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে আমাদের আক্দ হয়েছে। আমার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি দেশে ফিরলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App