×

বিনোদন

আমরা ভালো আছি : রাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:৪৬ পিএম

আমরা ভালো আছি : রাজ
আমরা ভালো আছি : রাজ

অভিমান ভুলে ফের এক সঙ্গে আছেন আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বাসায় ফিরলেন রাজ।

জানালেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এ অভিনেতা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে পরীমণির বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সব কিছু ঠিকঠাক আছে জানিয়ে সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমণি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।’

এর আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App