×

বিনোদন

সিনেমায় জেফারের অভিষেকে সঙ্গী চঞ্চল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

সিনেমায় জেফারের অভিষেকে সঙ্গী চঞ্চল
সিনেমায় জেফারের অভিষেকে সঙ্গী চঞ্চল

‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ শিরোনামে ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। শিগগিরিই আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের খুব এই ফিল্ম।

‘মনোগামী’ দিয়ে প্রথমবারের মতো অভিনয়ে আসছেন জনপ্রিয় গায়িকা জেফার। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। এর আগেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন জেফার।

জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা ‘ন ডরাই’-এ প্লেব্যাক করেছেন, সিনেমাটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন।

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের নিয়ে নির্মাতা বলেন, ‘চঞ্চল চৌধুরীর সাথে আমার কাজের অভিজ্ঞতাতো বহু পুরনো। এখানেও একই রকম অপ্রতিরোধ্য তিনি। এই ধরণের চরিত্র কম করার ফলে একটা দারুণ ফ্রেশনেস উনি নিয়ে এসেছেন তার অভিনয়ে। জেফার রহমানকে আমরা গায়ক হিসাবে চিনি। এখানে তাকে অচেনাই লাগবে। কিন্তু এই চরিত্রে তাকে পাওয়ার ফলে আমার গল্পটা প্রাণবন্ত হয়েছে।’

চঞ্চল চৌধুরীকে দর্শক নানা চরিত্রে নানান লুকে দেখেছে। তবে মনোগামীতে দেখা মিলবে অন্য এক চঞ্চল চৌধুরীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App