×

বিনোদন

আলমগীর কবিরকে আজীবন সম্মাননা দিল শর্ট ফিল্ম ফোরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৯:৫২ পিএম

আলমগীর কবিরকে আজীবন সম্মাননা দিল শর্ট ফিল্ম ফোরাম
আলমগীর কবিরকে আজীবন সম্মাননা দিল শর্ট ফিল্ম ফোরাম
চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দিল বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে তার স্বজনের হাতে তুলে দেয়া হয় এ সম্মাননা। এছাড়া সংগঠন সংশ্লিষ্ট যারা ‘স্বাধীনতা পুরস্কার’ এবং ‘একুশে পদক’ পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এই তালিকায় একুশে পদকপ্রাপ্ত হিসেবে রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ (২০১০), তারেক মাসুদ (মরণোত্তর, ২০১২), তানভীর মোকাম্মেল (২০১৭), সৈয়দ সালাউদ্দিন জাকী (২০২১) এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আলমগীর কবির (মরণোত্তর, ২০১০)। উল্লেখ্য বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৬ সালের ২৪ আগস্ট। ইতোমধ্যে সংগঠনটির ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য যথাক্রমে মানজারে হাসীন মুরাদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম এবং তারেক মাসুদ (মরণোত্তর)কে আজীবন সম্মাননা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App