×

বিনোদন

রেকর্ড গড়ছে ‘গদর ২’, দেখানো হবে সংসদে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০৯:৩৬ এএম

রেকর্ড গড়ছে ‘গদর ২’, দেখানো হবে সংসদে!
রেকর্ড গড়ছে ‘গদর ২’, দেখানো হবে সংসদে!
মাত্র ১২দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছুঁয়ে এরইমধ্যে নজির গড়েছে সানি দেওলের ‘গদর ২।’ এবার আরো একটি রেকর্ড গড়তে যাচ্ছে ‘গদর ২।’ বেশ কয়েকজন সংসদ সদস্যের অনুরোধে এবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেখানো হবে বিজেপি এমপি সানি দেওলের এই সিনেমা। আগামী তিনদিন ধরে দেখানো হবে ছবিটি। ‘গদর ২’-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতার। এই প্রথম নতুন সংসদ ভবনে কোনো সিনেমা দেখানো হচ্ছে। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। ২২ বছর আগে তৈরি হয়েছিল ‘গদর— এক প্রেম কথা’। এত বছর পর আবারো সানি এবং আমিশা প্যাটেলের জুটিতে আপ্লুত দর্শক। গোটা বিশ্বে এই সিনেমার ব্যবসার পরিমাণ প্রায় ৫০০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে প্রদর্শিত হয় এই সিনেমা। সিনেমার সব কুশীলবের সঙ্গে বসে সিনেমাটি দেখেন যোগী। একসঙ্গে ছবিও তোলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন-সিনেমার পরিচালক এবং প্রযোজক অনিল শর্মার ছেলে তথা অভিনেতা উৎকর্ষ শর্মা ও অভিনেত্রী সিমরত কৌরও। যদিও সানি-অমিশা অনুপস্থিত ছিলেন ওই দিন। প্রসঙ্গত, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-অমিশা প্যাটেল অভিনীত ‘গদর ২’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App