×

বিনোদন

হানিমুনে বিদেশে যাবেন ‘হাবু ভাই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৮ এএম

হানিমুনে বিদেশে যাবেন ‘হাবু ভাই’
হানিমুনে বিদেশে যাবেন ‘হাবু ভাই’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। নাটকটিতে তিনি হাবু চরিত্রে অভিনয় করেছেন। এ নাটকের মাধ্যমেই তিনি ‘হাবু ভাই’ নামে সবার কাছে পরিচিতি লাভ করে। শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছেন তিনি।

চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

চাষী আলম জানান, ‘পারিবারিক পছন্দেই বিয়ে করেছি।’ মধুচন্দ্রিমার জন্য শিগগির দুজনে দেশের বাইরে যাবেন বলে জানান তিনি।

তিনি বলেন, বৃহস্পতিবার আমাদের গ্রামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে চাষি আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন। এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App