×

বিনোদন

অস্ট্রেলিয়ায় ৬ কনসার্টে অংশ নিচ্ছে সোলস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম

অস্ট্রেলিয়ায় ৬ কনসার্টে অংশ নিচ্ছে সোলস
অস্ট্রেলিয়ায় ৬ কনসার্টে অংশ নিচ্ছে সোলস

২ সেপ্টেম্বর- সিডনি ৯ সেপ্টেম্বর- ব্রিসবেন ১৬ সেপ্টেম্বর- মেলবোর্ন ২৩ সেপ্টেম্বর- এডিলেড ২৪ সেপ্টেম্বর- পার্থ

দেশের জনপ্রিয় ব্যান্ড সোলস-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এর সদস্যরা এখন অস্ট্রেলিয়া অবস্থান করছেন। গত ২৪ আগস্ট পুরো টিম সিডনিতে পৌঁছেছে। এবারের সফরে ছয়টি কনসার্টে অংশ নিচ্ছে সোলস। আগামী ২ সেপ্টেম্বর সিডনি, ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নেবে সোলস।

এর আগে গত ২৬ আগস্ট ক্যানবেরায় চার্লসওয়ার্থ থিয়েটারে কনসার্টের আয়োজন করা হয়। এটিএন ক্যানবেরার আয়োজনে কনসার্টে সোলস প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করেন। এসময় সোলসের কালজয়ী গান ‘মুখরিত জীবন’র গীতিকার আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন সেখানে। মিলনায়তনের দর্শকদের সঙ্গে গানটি তৈরির গল্প তুলে ধরেন তিনি। পাশাপাশি সোলস সদস্যদের সঙ্গে গানটি গেয়েছেন এই অস্ট্রেলিয়া প্রবাসী। কনসার্ট শেষে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘অডিটোরিয়ামের দর্শকরা সোলসের গানগুলো মনভরে উপভোগ করেছে। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মামুন ভাইকে কাছে পেয়ে অন্যরকম লেগেছে। এক কথায় অসাধারণ শো হয়েছে।’

অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে পার্থ বড়ুয়া আরো বলেন, ‘সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সফর। এবার কনসার্টগুলোতে সোলসের কালজয়ী গানের পাশাপাশি নতুন গানও থাকছে। আশা করি, ভক্তদের নতুন কিছু উপহার দিতে পারবো।’

আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবেন সোলস সদস্যরা।

এদিকে, সোলসের ৫০ পূর্তি উপলক্ষে ৫০টি নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন পার্থ বড়ুয়া। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে ‘যদি দেখো’, ‘কিতা ভাইসাব’ ও ‘রিকশা’ শিরোনামের তিনটি গান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App