×

বিনোদন

রুক্মিণীর ‘স্বপ্ন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৫:২৫ পিএম

রুক্মিণীর ‘স্বপ্ন’
রুক্মিণীর ‘স্বপ্ন’
ছয় বছরের অভিনয় জীবনে বেশ অনেকগুলো কাজ করে ফেলেছেন রুক্মিণী মৈত্র। বর্তমানে প্রযোজক, পরিচালকদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন তিনি। হাতে আছে ‘নটী বিনোদিনী’, ‘বুমেরাং’ থেকে ‘দ্রৌপদী’র মতো সিনেমা। এই মুহূর্তে তিনি জিতের সঙ্গে ‘বুমেরাং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। কাজের ফাঁকেই নিজের স্বপ্নের কথা জানালেন রুক্মিণী। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সামনে রাখা ‘বুমেরাং’র চিত্রনাট্য। কিন্তু নায়িকার নজর অন্য দিকে। তিনি স্বপ্ন দেখেন অন্য কিছু। দেওয়ালে টাঙানো চার স্বপ্নের অভিনেত্রীর ছবি। সুচিত্রা সেন, নার্গিস, নুতন, মধুবালা। চার অভিনেত্রীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন তিনি। এমনই একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, ‘স্বপ্ন’। সদ্য সত্যবতী রূপে প্রকাশ্যে এসেছেন রুক্মিণী। এরপরই শুরু করবেন দ্রৌপদী হয়ে ওঠার প্রস্তুতি। নায়িকাকে বিভিন্ন রূপে দেখার অপেক্ষায় দর্শক। শীঘ্রই শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবির কাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App