×

বিনোদন

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য আমিশার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য আমিশার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য আমিশার
নিজের মন্তব্যের কারণে বারবারই সমালোচিত হয়ে আসছেন বলিউডের অভিনেত্রী আমিশা পাটেল। ২০০০ সালে কহো না প্যয়র হ্যায় দিয়ে বলিউডে হাতেখড়ি। প্রথম ছবিই এনে দিয়েছিল ঝুলিতে আশাতীত সাফল্য। প্রথম ছবি থেকেই পেয়েছিলেন ফিল্ম ফেয়ারের মতো সম্মান। এরপর কাজ করেন একটি তেলেগু সিনেমা বদ্রি-তে। সেটিও ছিল হিট। এরপরের বছর মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। সেই ছবিও ব্লকবাস্টার। পরপর দু বছর ফিল্মফেয়ার আসে আমিশার ঘরে। তবে আমিশার কেরিয়ার পরতে শুরু করে এরপর থেকেই। ইয়ে হ্যায় জলওয়া, আপ মুঝে আচ্ছে লগনে লগে, কেয়া ইয়ে প্যয়ার হ্যায়-এর মতো ছবি মুথ থুবড়ে পড়ে বক্স অফিসে। এসময় হাত ধরে টেনে তোলে হামরাজ ছবিখানা। যেখানে তাঁর সঙ্গে ছিল ববি দেওল ও অক্ষয় খান্না। তবে ২০০৩-এর পর থেকে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি আমিশার। মাঝে একটি আইটেম ডান্স করেন ‘লেজি লমহে’ নামে। খোলেন নিজের প্রযোজনা সংস্থা। তবে কিছুতেই কোনো লাভ হয় না। তবে বর্তমানে বক্স অফিসে সুপারহিট তার ও সানি দেওলের গদর-২, যা ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। কিন্তু এই সানির সঙ্গেই বছর তিনেক আগে কাজ করেছিলেন ‘ভাইয়াজি সুপারহিট’-এ, যা ছিল ডাহা ফ্লপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের ওঠাপড়া নিয়ে কথা বললেন আমিশা। যেখানে তাঁর দাবি, তাঁকে টার্গেট করা হয়েছিল। এমনকী তাঁর সিনেমা বক্স অফিসে না চললে তিনি ইন্ডাস্ট্রি থেকে কোনো সাহায্যই পাননি। কারণ চলচ্চিত্র পরিবার থেকে তিনি আসেননি বলিউডে। আমিশার কথায়, ‘আমি যদি ফিল্ম ফেটারনিটির অংশ হতাম, আমার যদি একজন গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রোজেক্টে আমি ডাক পেতাম। যদিও আমি সেসব নিয়ে ভাবি না। হতে পারে, আমার জন্মই হয়েছে শুধু ব্লকবাস্টার ছবিতে কাজ করার জন্য।’ কথা প্রসঙ্গে আমিশা বলেন, তার অভিনয় করা একটি ছবি বক্স অফিসে ব্যবসা করতে না পারায়। তিনি নিজের পারিশ্রমিক পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। তার কথায়, ‘আমার মনে হয়েছিল ওই পরিস্থিতিতে উল্টো দিকের মানুষটার পরিস্থিতি বোঝাটা আসলে বেশি দরকার। কেউ আমাকে জোর করেননি সেটা করতে। কিন্তু প্রযোজককে সম্মান দেখাতে নিজেই সেটা করেছি। আমার মনে হয়েছিল সেই সময় সেই কাজটাই ঠিক ছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App