×

বিনোদন

ভাইরাল এই নাটকটি দেখে কেঁদেছেন দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

ভাইরাল এই নাটকটি দেখে কেঁদেছেন দর্শক
ভাইরাল এই নাটকটি দেখে কেঁদেছেন দর্শক
‘কলিজার আধখান’ নাটকটি কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি দেখে অনেকেই শেয়ার করেছেন। সন্তান না হওয়া এক দম্পতির করুণ গল্প আবর্তিত হয়েছে এ নাটকে। মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটক গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এরপরই দর্শক হুমড়ি খেয়ে পড়ছে এটি দেখার জন্য। মাত্র দুদিনেই এর ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। ‘যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক; ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি’; ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না’- এমন হাজারো মন্তব্যে ভরে গেছে একটি নাটকের কমেন্ট বক্স। যেটার নাম ‘কলিজার আধখান’। নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। নাটকটি দেখে দর্শকের বিপুল সাড়া প্রসঙ্গে মুশফিক আর ফারহান গণমাধ্যমকে বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এ ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলব্ধি করতে পাচ্ছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’ ‘কলিজার আধখান’ নাটকে একটি গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বামপন্থিরা মেসিকে, ডানপন্থিরা রোনালদোকে বেশি পছন্দ করেন: গবেষণা

বামপন্থিরা মেসিকে, ডানপন্থিরা রোনালদোকে বেশি পছন্দ করেন: গবেষণা

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া কেমন দল, জেনে নিন আদ্যোপান্ত

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া কেমন দল, জেনে নিন আদ্যোপান্ত

শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন

ববি হাজ্জাজ শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন

ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৯০৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৯০৯ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App