×

বিনোদন

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত সোহানুর রহমান সোহান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত সোহানুর রহমান সোহান

ছবি: সংগৃহীত

স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। বৃহস্প‌তিবার (১৪ সে‌প্টেম্বর) সকা‌লে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা সিনেমার খ্যাতিমান এই পরিচালককে।

এদিকে গত ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর তার পরিবার।

প‌রিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাসভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন।

পরে সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার মরদেহ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই এই গুণী পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী। সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।

বাংলা চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহানের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই গুণী পরিচালক। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ’ সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App