×

বিনোদন

শাহরুখের গালে দীপিকার চুম্বন, কি প্রতিক্রিয়া রণবীরের?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ এএম

শাহরুখের গালে দীপিকার চুম্বন, কি প্রতিক্রিয়া রণবীরের?
শাহরুখের গালে দীপিকার চুম্বন, কি প্রতিক্রিয়া রণবীরের?

শাহরুখ-দীপিকা জুটি একসঙ্গে বড় পর্দায় মানেই ছবি সুপারহিট। অতীতে তার দৃষ্টান্ত রয়েছে। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ কিংবা হালে ‘পাঠান’। সব ছবিতেই শাহরুখ-দীপিকার ম্যাজিক অব্যাহত। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’ ছবিটি।

এই ছবিতেও একটি ক্যামিও করতে দেখা গিয়েছে অভিনেত্রী। শাহরুখের নাকি ‘লাকি চার্ম’ দীপিকা। যদিও অভিনেত্রীর কথায়, তিনি শাহরুখকে না বলতে পারেন না। এই মুহূর্তে ‘জওয়ান’ ঝড় চলছে দেশে।

অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি যে ব্লকবাস্টার তা মুক্তির তিন দিনের মাথায় স্পষ্ট হয়ে যায়। শুক্রবার ছিল ‘জওয়ান’-এর সাকসেস পার্টি। মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। সেখানেই বাদশার গালে চুমু একে দিলেন দীপিকা। ছবি দেখামাত্রই মন্তব্য অভিনেত্রীর স্বামী রণবীর সিংহের।

এমনিতেই বলিউডের অন্যতম চর্চিত জুটি তারা। বরাবরই দীপিকার প্রেমে গদগদ হয়েই থাকেন রণবীর। যদিও মাঝে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে সে সব সন্দেহকে তুড়ি মেরে উড়িয়ে দেন দীপিকা।

এবার ‘জওয়ান’-এ শাহরুখের সাফল্যে খুশি দীপিকা। অভিনেতার সঙ্গে আদুরে ছবি দিতেই রণবীর সিংহ লেখেন, ‘‘ইশক মে দিল বনা হ্যায়, ইশক মে দিল ফনাহ হ্যায়।’’

শাহরুখের ‘জওয়ান’ ছবির ‘চল্লেয়া’ গানের প্রথম দুটি লাইন উদ্ধৃতি করলেন রণবীর। বাস্তবে রণবীর ও দীপিকা তাদের সম্পর্কে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তাই দীপিকার নায়কদের চুম্বনের বিষয়ে নিয়ে তেমন কোনও ছুঁতমার্গ নিয়ে রণবীরের। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও যথেষ্ট পেশাদার তারা দু’জনেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App