×

বিনোদন

সুশান্তকে মাদক দেয়া প্রসঙ্গে যা বললেন রিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ১১:১৭ এএম

সুশান্তকে মাদক দেয়া প্রসঙ্গে যা বললেন রিয়া
সুশান্তকে মাদক দেয়া প্রসঙ্গে যা বললেন রিয়া

২০২০ সালের জুন মাসে মারা যান অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ অভিনেতার রহস্যমৃত্যু নিয়ে তখন গোটা ভারতে তোলপাড় শুরু হয়েছিল।

সুশান্ত আত্মহত্যা করেছেন,নাকি তার মৃত্যুর পেছরে অন্য কোনো কারণ রয়েছে? তদন্তের মধ্যেই এ অভিনেতার রহস্যমৃত্যুর সঙ্গে মাদকচক্রের যোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেমিকা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। তখন প্রায় এক মাস জেলে কাটান রিয়া। একটা সময় রিয়াকে ডাইনি অপবাদও দেয়া হয়েছিল।

রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে-তিনিই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দেন! তবে সম্প্রতি এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের জবাব দিয়েছেন রিয়া। পাশপাশি জানান, প্রতিটা দিন সুশান্তকে মিস্ করেন।

সাক্ষাৎকারে রিয়া জানান, তিনি পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম মানতে নারাজ। মাদক প্রসঙ্গে তিনি বলেন, আমি আসলে মাদক নিয়ে কথা বলতে চাই না। এমনকি, এনসিবি নিয়ে কোনও কথা বলতে চাই না। এই বিষয়টা নিয়ে কথা বলাটা এ বার বন্ধ হোক।

সুশান্তের মৃত্যুর পর যে পরিস্থিতির মধ্যে দিয়ে পার হতে হয়েছে সেই প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, একটা সময় ছিল যেখানেই যেতাম, মনে হত লোকে যেন আমাকে করুণা করছে। যখন নতুন লোকেদের সঙ্গে কথা বলি, মনে হয় যেন তাদের মনের কথা শুনতে পাচ্ছি। মাঝে মাঝে লোকজন আমার দিকে তাকায়, ভাবে আমিই অপরাধী।

তবে সুশান্তের মৃত্যু তার ব্যক্তিগত ক্ষতের জায়গা বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App