×

বিনোদন

শুটিংয়ে ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৫৮ এএম

শুটিংয়ে ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী!
শুটিংয়ে ঐশ্বরিয়ার পাহারায় ছিলেন ৫০ জন দেহরক্ষী!

নতুন করে ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে কিছু বলার নেই। এ নাইকার রূপ ওগুণের কারণেই পরিচালকদের পছন্দের তালিকায় জায়গা করে রেখেছেন তিনি। অনেকেই মনে করেন, অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েই ‘যোধা আকবর’ ছবিতে নির্বাচন করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। ওই ছবিতে রানি যোধাবাঈয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া।

সেই সিনেমায় আকবরের চরিত্রে ছিলেন হৃতিক রোশন। তবে ছবিতে আলাদা করে ঐশ্বরিয়ার সাজ-পোশাক প্রশংসিত হয়।

শোনা যায়, ঐশ্বরিয়াকে সাজাতে কোনও কমতি রাখতে চাননি পরিচালক। ছবিতে যে অলঙ্কারে তাকে সাজানো হয়েছিল, তার পুরোটাই তৈরি করা হয় সোনা দিয়ে। মোট ৭০ জন শিল্পী একসঙ্গে তৈরি করেছিলেন সেই নজরকাড়া গহনা। শুটিংয়ের সময় যে গয়না অভিনেত্রীর পরনে ছিল। তার মোট ওজনও নেহাত কম ছিল না।

সূত্রের খবর, ছবিতে ঐশ্বরিকে যে গয়না পরতেন, তার মোট ওজন ছিল ২০০ কেজি! এখানেই শেষ নয়। মূল্যবান গয়না যেন চুরি না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন আশুতোষ।

শুটিং ফ্লোরে ঐশ্বরিইয়ার সুরক্ষার জন্য মোট ৫০ জন দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, ‘যোধা আকবর’ বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ফ্যাশনেও নতুন ধারা শুরু করেছিল। বাজারে ঐশ্বরিয়ার ব্যবহৃত অলঙ্কারের ধাঁচে তৈরি গয়নার চাহিদা বেড়ে গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘যোধা আকবর’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App