×

বিনোদন

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় থাকছেন না মাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১২:১৬ পিএম

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় থাকছেন না মাহি
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় থাকছেন না মাহি

মা হওয়ার পর একদমই রুটিন বদলে গেছে অভিনেত্রী মাহিয়া মাহির। অনেকদিন হয়েছে রূপালি পর্দা থেকে দূরে আছেন ঢালিউডের ব্যস্ততম এ নায়িকা।

‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে সিনেমার মাধ্যমে তার চেনা ভুবন- অভিনয়ে ফেরার কথা ছিল। সম্প্রতি রাজধানীর আশপাশে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কিন্তু বুধবার বিকেলে মাহিয়া মাহি নিশ্চিত করেছেন এ সিনেমায় তিনি অভিনয় করছেন না।

তিনি বলেন, ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে সিনেমাটিতে ব্যক্তিগত কারণে অভিনয় করছি না। কিন্তু নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের আরেকটি সিনেমায় অভিনয় করবো। এখনো সিনেমাটির নাম ঠিক হয়নি। সব কিছু ঠিক হলেই সবাইকে বলব।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, কালকে মাহি  ‘ডার্ক ওয়ার্ল্ড’ শুটিং করেছে। আজকে কেন মাহি বলছে ‘ডার্ক ওয়ার্ল্ড’ অভিনয় করবে না- তা আমি এখন জানি না। কি সমস্যা হয়েছে তা জেনে বিষয়টি আমি বলতে পারবো।

জানা যায়, ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের কথা ছিল মাহির। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরো অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর, নবাগত মুন্না খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App