×

বিনোদন

তুমি চাইলে আমি বিদেশেও সংসার করতে পারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১০:৫৫ এএম

তুমি চাইলে আমি বিদেশেও সংসার করতে পারি
তুমি চাইলে আমি বিদেশেও সংসার করতে পারি

বলিউডে এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা শেঠি। এখনো তার ভক্তের কমতি নেই। স্বামী রাজ কুন্দ্রের সঙ্গে সুখের সংসার তার। তবে বছর দুয়েক আগে সময়টা খারাপ যাচ্ছিলো তাদের। সে সময়ে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রের। এর জন্য হাজত বাসও করতে হয়েছে রাজকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, তাদের কঠিন সময়ের কথা। পর্নকাণ্ডে নাম জড়ানোর পরে তাকে নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পা শেঠি।

রাজ বলেন, আমার স্ত্রীই প্রথম আমাকে প্রশ্ন করেন, তুমি কি বিদেশে চলে যেতে চাও? তুমি তো লন্ডনে বেশ ভালোই ছিলে। আমার জন্য এ দেশে এসেছ তুমি। তুমি চাইলে আমি বিদেশে গিয়েও সংসার করতে পারি। চরম কঠিন সময়েও আমার স্ত্রীই প্রথম আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন।

তারপরেও কেন বিদেশে যাওয়ার কথা ভাবেননি রাজ? রাজ বলেন, আমি এ দেশে থাকতে ভালোবাসি। আর তা ছাড়াও... লোকজন কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যায়। আমি কেন তা করব!

নিজের জেলজীবনের গল্প জীবনীচিত্রের মাধ্যমে তুলে ধরবেন রাজ। এর মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App