×

বিনোদন

যে কারণে মিডিয়া থেকে সরে যাওয়ার আশঙ্কা লুবাবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম

যে কারণে মিডিয়া থেকে সরে যাওয়ার আশঙ্কা লুবাবার

ছবি: সংগৃহীত

সিমরিন লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে। তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। বর্তমানে মিডিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছে লুবাবা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার এ শিশুশিল্পী। এতে মানসিকভাবে সে বেশ বিপর্যস্ত । বিষয়টি নিয়ে শঙ্কিত তার পরিবার। এমন পরিস্থিতি চলতে থাকলে লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে পারে তার পরিবার। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তার মা জাহিদা ইসলাম।

তিনি বলেন, আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের অনলাইন বুলিংয়ের শিকার হচ্ছে, তা বড়রাই গ্রহণ করতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে তাকে মিডিয়া থেকে দ্রুত সরিয়ে নিব।

লুবাবার মা আরও বলেন, তাকে এমন সব প্রশ্ন করা হয়, যা তার বয়স ও প্রাসঙ্গিতকার সঙ্গে কোনোভাবেই যায় না। তাকে কোনো কোনো সময় বলতে বাধ্যও করা হয়। যেমন ধরুন তাকে প্রশ্ন করা হয়, কোন নায়কের বিপরীতে অভিনয় করতে চাও? শাকিব না অনন্ত—লুবাবাকে এটা কী ধরনের প্রশ্ন? ওর বয়সই-বা কত? ও কি দীঘি বা পূজা চেরীর বয়সী যে শাকিব কিংবা অনন্ত জলিলের বিপরীতে সিনেমা করবে? ও শাকিব-অনন্ত জলিল ভাইরে বাবার মতো শ্রদ্ধা করে। হ্যাঁ, একটা সময় শাকিবকে চিনত না ও, কিন্তু ‘প্রিয়তমা’ দেখার পর ওনার ফ্যান হয়ে গেছে। এছাড়া অনন্ত জলিলের ‘কিল হিম’ও দেখেছে, ওর মতে, অনন্ত আঙ্কেল অ্যাকশন দৃশ্য খুব ভালো করেন। এই দু’জনকে ও বাবার মতো শ্রদ্ধা করে, তবু অনেকে ভাইরাল হওয়ার জন্য লুবাবাকে এ ধরনের প্রশ্ন করেই যায়।

এর আগে ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন জাহিদা ইসলাম। এছাড়া জানিয়েছিলেন লুবাবার নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে তিনি বলেন, টিকটকে লুবাবার কোনো অ্যাকাউন্ট নেই। অথচ শত শত তার ভিডিও বিভিন্ন অ্যাকাউন্ট দ্বারা প্রকাশ করা হয়। এটাও তো বড় ক্রাইম।

প্রসঙ্গত, কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App