×

বিনোদন

রাশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, যা বললেন অমিতাভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম

রাশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, যা বললেন অমিতাভ
রাশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস, যা বললেন অমিতাভ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রী রাশ্মিকা মন্দানার একটি আপত্তিকর ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্‌ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তাঁর পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশ্মিকার বক্ষবিভাজিকা। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। সাধারাণত এমন পোশাকে কখনও দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর ভক্তদের মনে। খবর: আনন্দবাজার পত্রিকার। জানা যায়, এই ভিডিওর নারী আদপে রাশ্মিকা নন। অন্য এক নারীর ভিডিওতে কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রাশ্মিকা মন্দানার ভক্তরা। এবার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিগ বি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশ্মিকার ওই ভিডিও ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানতে পারা যায়, ওই ভিডিও আসলে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল। এআইয়ের সাহায্যেই জারা প্যাটেল নামক এক নারীর ভিডিওতে রাশ্মিকার মুখ বসানো হয়েছে। অর্থাৎ ভিডিও মুখ রাশ্মিকার হলেও তাঁর পরনের পোশাক তাঁর নয়। গোটা ঘটনাটি আসল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ বি লেখেন, ‘‘এই বিষয়টা খুবই গুরুতর, এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া দরকার।’’ প্রসঙ্গত, ২০২২ সালে রাশ্মিকার বলিউডে আত্মপ্রকাশ অমিতাভের হাত ধরেই। ‘গুডবাই’ ছবিতে বিগ বির মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাশ্মিকা। সেটে অনেকটা সময় রাশ্মিকার সঙ্গে কাটানোর ফলে অভিনেত্রীর প্রতি স্নেহ জন্মেছে শাহেনশার। রাশ্মিকার অপমান হোক, চান না তিনি। সেই ভাবনা থেকেই বিগ বির এমন প্রতিক্রিয়া বলে মনে করছেন নেটিজেনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের ২০০ সেনা হত্যার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের ২০০ সেনা হত্যার দাবি ইরানের

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

‘যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস’

ইরানের দাবি ‘যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস’

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App