×

বিনোদন

গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম

গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

আঁচল-অমি

গোপনে বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল

আঁচল-অমি

দুই বছর আগে গায়ক সৈয়দ অমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই সিনেমার নায়িকা আঁচল আঁখি। এতদিন বিয়ের খবরটি লুকিয়ে রাখলেও সম্প্রতি খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন এই নায়িকা। তার শ্বশুরবাড়ি কুমিল্লাতে। সম্প্রতি বিয়ের আগের একটি কথা প্রকাশ করেছেন আঁচল। মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে পরিচয় হয় আচল-অমির। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। তবে খুব অল্প সময়ের প্রেম ছিল তাদের। অবশেষে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। তবে বিয়ের আগে প্রথম দিনই নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অমি। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘ও জান রে’ শিরোনামে একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে অমির সঙ্গে পরিচয় হয়। গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছিলেন অমি। রিলিজের পর সেটির এডিটিং ভীষণ মুগ্ধ করে আঁচলকে। তাই ধন্যবাদ জানাতে অমিকে ফোন করেন তিনি। আর তখনই তাকে ‘ট্রিট’ দেয়ার প্রস্তাব দেন এই গায়ক। জানা গেছে, এর এক সপ্তাহ পর একটি রেস্তোরাঁয় দেখা করেন আঁচল-আমি। তখন আঁচলকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন অমি। এ প্রসঙ্গে গণমাধ্যমে আঁচল বলেন, অমির বাড়ি কুমিল্লায়। আর সেখানকার ছেলেদের সাহস অনেক বেশিই। আমি একজন নায়িকা, আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি শুনে ভীষণ অবাক হয়েছিলাম। অমির বিয়ের প্রস্তাবের জবাবে তখন আঁচল বলেন, প্রেম নয়, বন্ধুত্ব নয় সরাসরি বিয়ে প্রস্তাব, কত বড় সাহস তোমার? আমরা তো বন্ধু হতে পারি। প্রেম হওয়ার মতো হলে পরে হবে। আঁচলের প্রতিক্রিয়ায় অমি জানায়, অনেক আগে থেকেই আঁচলকে ভীষণ পছন্দ করে সে। নায়িকার সিনেমার ভক্ত তিনি। এ ছাড়াও সবকিছু জেনেবুঝে নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে আঁচলকে অনুরোধ করেন অমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App