×

বিনোদন

‘পুষ্পা-২’র শুটিংয়ে পিঠে চোট পেলেন আল্লু অর্জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ এএম

‘পুষ্পা-২’র শুটিংয়ে পিঠে চোট পেলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন

‘পুষ্পা-২’র শুটিংয়ে পিঠে চোট পেলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন

ভারতজুড়ে ২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসায়ী পুষ্পারাজের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন আল্লু অর্জুন। ছবিটি চলতি বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে আল্লুর ঝুলিতে। আপাতত শুটিং চলছে সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর। সেখানেই বাঁধল বিপত্তি। শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন আল্লু অর্জুন। জানা যায়, গত কয়েক দিন ধরে চলছিল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। আল্লু যে পোশাক পরে শুটিং করছিলেন, তার ওজন ছিল অনেকটা বেশি। ওই পোশাক পরে নাচ ও মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পান। নায়কের পিঠের ব্যাথা বাড়তে থাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক সুকুমার। সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শুরু হবে শুটিং। প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে শুরু হয় শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে শুটিং। কথা ছিল, ২০২৪-এর প্রথম দিকে মুক্তি পাবে ‘পুষ্পা ২’। কিন্তু আল্লুর অসুস্থতায় মুক্তি পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App