×

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন, তারিখ জানালেন নিপুণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

শিল্পী সমিতির নির্বাচন, তারিখ জানালেন নিপুণ

ছবি: সংগৃহীত

শিল্পী সমিতির নির্বাচন, তারিখ জানালেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচনকে ঘিরে এখনো চলছে নানা আলোচনা-সমালোচনা। একটি পদকে ঘিরে ঢালিউড তারকা জায়েদ খান ও অভিনেত্রী নিপুণ আক্তারের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা হতে না হতেই বতর্মান কমিটির মেয়াদ প্রায় শেষ। শিল্পী সমিতির নির্বাচন বিষয়ে নিপুণ গণমাধ্যমকে বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনও আসন্ন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিস কক্ষে নিপুণ এসব কথা বলেন।

অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আগামী ১৬ ডিসেম্বর ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।’

তিনি আরও বলেন, পরিকল্পনা চলছে সংবর্ধনার পর ফেরদৌসের নির্বাচনি প্রচারণায়ও মাঠে থাকবে সমিতির সব সদস্যরা। ফেরদৌস আর জাতীয় নির্বাচন নিয়েই শুধু নজর রাখছেন না নিপুণ। কারণ কাজের কাজ কিছু না করলেও সমিতির নির্বাচনও ঘনিয়ে এসেছে।

এসময় নিপুণ বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফশিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ৮ ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মামলা-মোকদ্দমা পেরিয়ে সাধারণ সম্পাদকের পদ নিজের করে নেন নিপুণ আক্তার। অন্যদিকে একই সেশনে কার্যকরী সদস্য হিসেবে ফেরদৌস আহমেদ নির্বাচিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App