×

বিনোদন

সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি পাচ্ছে বাংলাদেশে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ পিএম

সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি পাচ্ছে বাংলাদেশে

ছবি: সংগৃহীত

সেন্সর পেল ‘অ্যানিমেল’, মুক্তি পাচ্ছে বাংলাদেশে
বিনাকর্তনে ছাড়পত্র পেল বলিউডের ‘এ’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস। তারা জানায়, তাদের জমা দেয়া ছবিটির কোনো অংশ বাদ দিতে বলেনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এর ফলে শুক্রবার (৮ ডিসেম্বর) এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে আমদানিকারক প্রতিষ্ঠানটি বলিউডের আসল সংস্করণটি জমা দেয়নি। তারা ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি পাঠিয়েছিল। যার ফলে বাংলাদেশের দর্শকরা আন্তর্জাতিক ভার্সনের চেয়ে প্রায় ৩০ মিনিট কম দেখতে পাবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু। তিনি জানান, মুসলিম বা আরব দেশে যে সংস্করণটি মুক্তি পায় সেটিই সেন্সরের জন্য বোর্ডে জমা দেয়া হয়েছিল। কামাল কিবরিয়া লিপু বলেন, আমরা বাংলাদেশের সেন্সর আইন ও সিনেমার হলের কথা বিবেচনায় নিয়ে আলাদা ভার্সন মুক্তি দিচ্ছি। ৮ ডিসেম্বর এটি পর্দায় আসছে। ভারতীয় সেন্সর বোর্ড থেকে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি ‘এ’ ক্যাটাগরির সার্টিফিকেট পেয়েছিল। এতে অতিরিক্ত পরিমাণে নৃশংস দৃশ্য ও যৌনতা থাকায় এমন সার্টিফিকেট দিয়েছে বোর্ড। ‘অ্যানিমেল’ ভারতীয় সেন্সর বোর্ডের তথ্য অনুযায়ীয় রান টাইম ৩ ঘণ্টা ২১ মিনিট ২৩ সেকেন্ড। অন্য দিকে বাংলাদেশে সেন্সরে জমা দেওয়া কপিতে রান টাইম ২ ঘণ্টা ৫৫ মিনিটের মতো। এদিকে সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ‘অ্যানিমেল’-এর বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘মেঘের কপাট’। প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App