×

বিনোদন

মরণোত্তর দেহদান করবেন স্পর্শিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

মরণোত্তর দেহদান করবেন স্পর্শিয়া

ছবি: সংগৃহীত

মরণোত্তর দেহদান করবেন স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার আজ (৮ ডিসেম্বর) জন্মদিন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর পথশিশুদের নিয়েও কাজ করেন এ অভিনেত্রী।

এই দিনে স্পর্শিয়া এক বিশেষ ঘোষণা করলেন। আনুষ্ঠানিকভাবে এদিনই তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিলেন।

স্পর্শিয়া দেহদানের বিষয়ে বলেন, আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনে প্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় আমি সেটাও চাই।

জানা গেছে, এ বিষয়ে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন। অভিনেত্রী আরও বলেন, আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো কোনো ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ শিখবে কীভাবে? আমার এই সিদ্ধান্তের ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’ উল্লেখ্য, স্পর্শিয়া ২০১১ সালে শোবিজ অঙ্গনে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী স্পর্শিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App