×

বিনোদন

ঢাকায় শুটিং শুরু শাকিবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০১:০০ পিএম

ঢাকায় শুটিং শুরু শাকিবের
ঢাকায় শুটিং শুরু শাকিবের
ঢাকায় শুটিং শুরু শাকিবের
ঢালিউড কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে ইতোমধ্যেই ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। এবার শুরু হলো ফিতা কেটে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এদিন তার সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন মার্কিন অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। তিনি জানান, সকাল থেকে ঢাকায় শুটিং শুরু হয়েছে। এরপর গাজীপুর এবং মানিকগঞ্জে ছোট দুটি লটের শুটিং করে পুরো ইউনিট চলে যাবে পাবনাতে। ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন অংশের কাজ শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে আমেরিকায় হবে বাকি অংশের শুটিং। এর আগে গত রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একফ্রেমে ধরা দেন এই দুই তারকা। এরপর একদিনের বিরতি দিয়ে শুরু হল সিনেমার শুটিং। জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। এর আগে গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মার্কিন এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ। জানা যায়, কোর্টনির জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App