×

বিনোদন

দেহরক্ষীকে যে কারণে ধমক দিলেন মালাইকা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

দেহরক্ষীকে যে কারণে ধমক দিলেন মালাইকা!

ছবি: মালাইকা অরোরা

দেহরক্ষীকে যে কারণে ধমক দিলেন মালাইকা!
দেহরক্ষীকে যে কারণে ধমক দিলেন মালাইকা!

বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকে আছেন মালাইকা অরোরা। চলতি বছর তিনি পা দিয়েছেন ৪৮ এ। যদিও তাকে দেখে সঠিক বয়স অনুমান করার কোন উপায় নেই। ৫০ বছরের কোটায় পা দিয়েও হালের তরুণ অভিনেত্রীদের টেক্কা দিতে কম যান না এ অভিনেত্রী।

জিমে যাওয়ার পথে সর্বক্ষণই ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে মালাইকা না গেলে যেন অসম্পূর্ণ থেকে যায়।

সাধারণত আলোকচিত্রী এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে খুবই ভালো আচরণ করেন মালাইকা। কারো ছবি তোলার আবদার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি। পারতপক্ষে অনুরাগীদের আবদার মেটাতে মোটেই কার্পণ্য করেন না এ বলিউড কুইন।

তবে সম্প্রতিক সময়ে এক অনুরাগী মালাইকার সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলে খারাপ আচরণ করে মালাইকার দেহরক্ষীরা। আর তাতেই চটেছেন এ নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক ভক্ত মালাইকার সঙ্গে ছবি তুলতে ফোন হাতে এগিয়ে আসেন। এসময় তাকে সরিয়ে দিতে উদ্যত হয় নায়িকার এক নিরাপত্তারক্ষী। তখন ওই নিরাপত্তারক্ষীকে ধমকের শুরে মালাইকা বলেন, ‘ছবিটা অন্তত তুলতে দাও’। নায়িকার এমন ধমকে পরে অবশ্য নিরাপত্তারক্ষী ওই ভক্তকে মালাইকার সঙ্গে ছবি তুলতে দেয়।

চলতি বছরের অক্টোবরে ৪৮-এ পা দিয়েছেন মালাইকা অরোরা। এবার প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন উদ্‌যাপনও করেছেন তিনি। মালাইকার জন্মদিনে এবার দেখা যায়নি প্রেমিক অর্জুন কপূরকে। জন্মদিন উদ্‌যাপনের একাধিক ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মালাইকা।

জন্মদিনের ছবিতে অবশ্য মালাইকার পাশে দেখা যায়নি অর্জুনকে। যদিও বিচ্ছেদের সব গুঞ্জনে জল ঢেলে মালাইকাকে বেবি বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন। মালাইকাও ভালোবাসার ইমোজি দিয়ে তার উত্তর দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App