×

বিনোদন

মঞ্চে পারফর্ম করলেন শাহরুখ পুত্র আব্রাম, ভিডিও ভাইরাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ এএম

মঞ্চে পারফর্ম করলেন শাহরুখ পুত্র আব্রাম, ভিডিও ভাইরাল

আব্রাম খান

মঞ্চে পারফর্ম করলেন শাহরুখ পুত্র আব্রাম, ভিডিও ভাইরাল

আব্রাম খান

শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান এবার স্টেজে পারফর্ম করেছে। বাবার দেখানো পথেই তাকে অভিনয় করতে দেখা গেছে। মুগ্ধ চোখে ছেলের অভিনয় দেখেছেন শাহরুখ এবং গৌরী খান।

বাবার দেখানো পথে হেঁটে কিছুদিন আগেই বলিউডে পা রেখেছেন সুহানা খান। মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ দ্য আর্চিস। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এ সিনেমাটি। এবার ছোট আব্রামকেও দেখা গেছে স্টেজে অভিনয় করতে। আব্রামের লম্বা লম্বা সব ডায়লগ ডেলিভারি দেখে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।

আব্রামের পারফর্মের সময় অন্য সব দর্শকদের মাঝে বসেই উপভোগ করেছেন শাহরুখ এবং গৌরী। হেসে হেসে তাদেরকে দেখা গেছে ছেলের অভিনয় নিয়েও কথা বলতে। সম্প্রতি ভাইরাল হয়েছে সে ভিডিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভাইরাল হওয়া ওই ভিডিওর নিচে কমেন্ট করছেন শাহরুখ ভক্তরা। একজন লিখেছেন, ‘গর্বিত বাবা এবং মা। ছোট্ট আব্রাম কী সুন্দর একটা চরিত্রে পারফর্ম করছে। ও কত জলদি বড় হয়ে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘আব্রামকে বলুন যাতে ও তার বোনকে একটু অভিনয় শিখিয়ে দেয়।’ আরেকজন লিখেছেন, ‘সুহানাকে এখনই অভিনেতা হিসেবে ছাপিয়ে গেছে আব্রাম।’

ইতিমধ্যেই ওই ভাইরাল ভিডিও কয়েক হাজার ভিউ হয়েছে। রিটুইটও হয়েছে অনেকবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App