×

বিনোদন

এবার মেজাজ হারালেন শাহিদ কাপুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩০ এএম

এবার মেজাজ হারালেন শাহিদ কাপুর

এবার মেজাজ হারালেন শহিদ কাপুর

এবার মেজাজ হারালেন শাহিদ কাপুর

এবার মেজাজ হারালেন শহিদ কাপুর

সম্প্রতি একটি অনুষ্ঠানে স্ত্রী মীরা রাজপুত ও দুই ছেলে-মেয়েকে নিয়ে গিয়েছিলেন শাহিদ কাপুর। এসময় তাদের ছবি তুলতে ঘেরাও করে ধরে ফটোগ্রাফাররা। এতেই মেজাজ হারান অভিনেতা।

এসময় বিরক্ত হয়ে অভিনেতা বলেন, ‘আর কত ছবি তুলবেন আপনারা, ২৫০ কোটি ছবি তুলে ফেলেছেন! দুটো বাচ্চা আছে, তাদের সামনে এমন করবেন না।’

চোখ পাকিয়ে ফটোগ্রাফারদের দেখতে দেখতেই গাড়িতে উঠে যান শাহিদ কাপুর। সম্প্রতি অভিনেতার এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ফটোগ্রাফারদের ওপর রাগ দেখাতে দেখা গেছে তাকে।

সাম্প্রতিক সময়ে পর্দার কবীর সিংকেই যেন বাস্তবে ফিরিয়ে আনলেন তিনি। বদমেজাজি, উগ্র তরুণের চরিত্রকেই পর্দায় ফুটিয়ে তোলেন অভিনেতা শাহিদ কাপুর। ২০১৯ সালে অন্যতম হিট ছবি ছিল এই কবীর সিং। অবশ্য ছবিটি নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। ৩৮০ কোটির ব্যবসা করে বক্স অফিসে নজির গড়েছিল শাহিদ কাপুর।

কবীর সিং সিনেমাকে নিজের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও সফল ছবি বলেও মনে করেন শাহিদ নিজেও। ছবির প্রায় ৪ বছর কেটে গেছে। মাঝেমধ্যেই নাকি কবীর সিংয়ের মতো আচরণ করেন অভিনেতা, দাবি তার সমালোচকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App