×

বিনোদন

ভারতের রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’ সিনেমার বিশেষ প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

ভারতের রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’ সিনেমার বিশেষ প্রদর্শনী

ভারতের রাষ্ট্রপতি ভবনে ডাঙ্কি সিনেমার প্রদর্শনী, ছবি: সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি ভবনে ‘ডাঙ্কি’ সিনেমার বিশেষ প্রদর্শনী

ছবি: সংগৃহীত

শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। ভারতে ইতিমধ্যে ১০০ কোটি রুপি আয় করেছে এই সিনেমাটি। অন্যদিকে বিশ্বজুড়ে ছবির আয় ছাড়িয়েছে ২০০ কোটির বেশি।

এবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ প্রদর্শনীতে দেখানো হয়েছে শারুখের ‘ডাঙ্কি’ সিনেমাটি। সিনেমার গল্পে যেহেতু রয়েছে সামাজিক ইস্যু, সচেনতামূল বার্তা তাই এই সিনেমাটি রাষ্ট্রপতি ভবনে প্রদর্শনের পরই সিনেমাটিকে করমুক্ত ঘোষণা করার দাবি তোলেন শাহরুখ খানের ভক্ত ও সমর্থকরা।

এবছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ এই দু্ই সিনেমা দিয়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন বলিউড বাদশা।

এমন আকাশচুম্বী সাফল্যের পর শাহরুখ খান বলেছেন; ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দুটি আমি করেছি আমার দর্শকদের জন্য, কিন্তু ‘ডাঙ্কি’ আমি করেছি আমার নিজের জন্য। কিং খান কেন এমন কথা বলেছেন, তার আভাস পাওয়া গেছে সিনেমাটিতে। সিনেমাটি প্রথমবারের মত শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানি।

অবশ্য সিনেমাটিকে ঘিরে প্রথমদিন থেকেই দশকমহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হল ভারতের রাষ্ট্রপতি ভবনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App