×

বিনোদন

প্রতারণার ফাঁদে পূর্ণিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পিএম

প্রতারণার ফাঁদে পূর্ণিমা
প্রতারণার ফাঁদে পূর্ণিমা
প্রতারণার ফাঁদে পূর্ণিমা
দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা। এদিকে অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারকাদের নামে ফেক আইডি খুলে প্রতারণার ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। এবার তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। নায়িকার ছবি সম্বলিত ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে। সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পূর্ণিমা নিজেই। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এই নায়িকা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না। তিনি আরো লিখেছেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন। প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমা। গাঙচিলে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, আর জ্যামে আরেফিন শুভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App