×

বিনোদন

মুক্তির অপেক্ষায় টয়ার 'বেঙ্গলি বিউটি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০১৮, ০২:৩৩ পিএম

মুক্তির অপেক্ষায় টয়ার 'বেঙ্গলি বিউটি'
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবার ছোট পর্দা থেকে অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়। গত ৬ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে টয়া অভিনীত প্রথম সিনেমা 'বেঙ্গলি বিউটি'। ছবিটি পরিচালনা করেছেন রাহশান নূর। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। চলতি বছর ভালোবাসা দিবসে ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ছবিটি মুক্তির মিছিলে পিছিয়ে পড়ে। আগামী ২০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা নূর। ছবিটিতে সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা যাবে টয়াকে। যে কিনা রেডিও শুনে একজনের প্রেমে পড়ে। এই চরিত্রে নিজেকে তৈরি করতে সত্তর দশকের অনেক ছবি দেখতে হয়েছে তাকে। সে সময়ে মেয়েরা কী ধরনের পোশাক পরতেন, কীভাবে কথা বলতেন সবকিছুই আয়ত্ত করেছিলেন বলে জানান টয়া। অভিষেক প্রসঙ্গে মুমতাহিনা টয়া বলেন, ছোট পর্দায় কাজ করলেও বড় পর্দায় অভিনয় করার ইচ্ছা কার না থাকে! আমারও শুরু থেকেই ইচ্ছে ছিল বড় পর্দায় আসব। কিন্তু এতদিন ব্যাটে-বলে না মেলায় করা হয়নি। এই প্রথম আমার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App