×

বিনোদন

 মধুচন্দ্রিমায় নাগা-সামান্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০১:২৩ পিএম

দীর্ঘ দিন প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এ জুটি। বর্তমানে লন্ডনে মধুচন্দ্রিমা উপভোগ করছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সামান্থা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের মধুচন্দ্রিমার কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবির ক্যাপশনে সামান্থা লেখেছেন, ‘কখনো চাই না এই ছুটির দিন শেষ হোক।’ এ অভিনেত্রীর এমন মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই আঁচ করা যায় প্রেমে রীতিমতো মশগুল হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি মধুচন্দ্রিমা উপভোগ করতে দেশ ছাড়েন এই তারকা দম্পতি। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ দিন সময় নিজেদের মতো করে কাটাবেন বলে জানা যায়। বিয়ের আগে গুঞ্জন শোনা যায়, বিয়ের তিনদিন পরই কাজে ফিরবেন সামান্থা। কিন্তু এখন দেখা যাচ্ছে, মিনি হানিমুন শেষে করেই কাজে মনোযোগ দিবেন এই অভিনেত্রী। গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের বিষয়টি সামান্থা স্বীকার করেন। গত জানুয়ারিতে বাগদান সারেন নাগা ও সামান্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App