×

বিনোদন

শহীদের প্রথম স্ত্রী অভিনেত্রী অনুপ্রিয়া!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৬:১৫ পিএম

বলিউড অভিনেতা শহীদ কাপুরের প্রথম স্ত্রী কে জানেন? ঘাবড়ে গেলেন নাকি? ভাবছেন, মীরা রাজপুতই তো শহীদের স্ত্রী। তাহলে আরও একজনের কথা উঠে আসছে কেন? ঠিকই ধরেছেন।

জানা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর ‌‘পদ্মাবতী’ সিনেমায় শহীদ কাপুরের প্রথম স্ত্রী হয়েছেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ওই সিনেমায় তাঁর নাম হয়েছে রানি নাগমতি। সম্প্রতি ট্রেলারে রানি নাগমতিরূপি অনুপ্রিয়া গোয়েঙ্কার ছবিও প্রকাশ্যে এসেছে।

জিনিউজ এক খবরে জানিয়েছে, পদ্মাবতী সিনেমাটি এখনও মুক্তি পায়নি। কিন্তু ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সঞ্জয় লীলা বনশালীর ওই সিনেমা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকাকে নিয়ে যেমন চর্চা শুরু হয়েছে তেমনি আলাউদ্দিন খিলজিরূপী রণবীর সিং-কে নিয়েও দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে। কিন্তু, রাজপুত রাজা মহারাওয়াল সিং-এর চরিত্রে শহীদও কিছু কম যাচ্ছেন না। অনস্ক্রিনে দীপিকা-শহীদের রসায়ন নিয়ে দর্শকরা বেশ উত্সাহিত। এখন শুধু ছবিটি মুক্তির অপেক্ষা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App