×

বিনোদন

বিয়ে করে ফেলেছেন জাহ্নবী-ঈশান !

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৮, ০৫:২৭ পিএম

বিয়ে করে ফেলেছেন জাহ্নবী-ঈশান !
পরনে লাল বেনারসি, গলায় রজনীগন্ধা ও গোলাপের মালা, মাথায় মুকুট, সিঁথিতে সিঁদুরে বাঙালি বধূ সেজেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। অন্যদিকে, ক্রিম রঙের পাঞ্জাবিতে একেবারে বাঙালি বর শহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। সম্প্রতি জাহ্নবী ও ঈশানের এমন একটি ছবি ভাইরাল হয়েছে। আর এরপর থেকে শুরু হয়েছে নানান জল্পনা। সদ্য মুক্তি পাওয়া 'ধড়ক' ছবিটি সম্পর্ক যারা জানেন না, তাদের অনেকের প্রশ্ন, তবে কি গোপনে ঈশানকে বিয়ে করে ফেলেছেন জাহ্নবী? ছবিটি জাহ্নবী ও ঈশান অভিনীত 'ধড়ক' সিনেমার। ছবিতে দেখা যায়, বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে পার্থবী (জাহ্নবী কাপুর) ও মধুকর (ঈশান খট্টর)। কলকাতায় এসে বিয়ে করে ফেলে দু'জন। এটি দৃশ্যায়িত করার জন্য ছবিতে জাহ্নবী ও ঈশানকে বাঙালি বর-কনের বেশে দেখা যায়। গত ২০ জুলাই মুক্তি পাওয়া 'ধড়ক' বক্স অফিস মাত করেছে। এখনও পর্যন্ত ৫০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে ছবিটি। সোমবারের মধ্যে এটি ৬০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App