×

বিনোদন

ভারতীয় ছবিতে মিয়া খলিফা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৪:৩২ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্নস্টার তিনি। এখন আর পর্ন সিনেমায় তাকে দেখা যায় না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই অ্যাকটিভ লেবাননি বংশোদ্ভূত এই আমেরিকান। বুঝতেই পারছেন কার কথা বলছি। তিনি মিয়া খলিফা। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি-ভিডিও আপলোড করেন এই সেলিব্রেটি। প্রকাশের অল্প সময়ের মধ্যে সেসব ভাইরালও হয়ে যায়। মিয়াকে নিয়ে মিডিয়ারও আগ্রহের কমতি নেই। তাই এবার রূপালি পর্দায় আত্মপ্রকাশ ঘটতে চলেছে মিয়া খলিফার। সেটাও আবার ভারতীয় কোনো সিনেমায়। মালয়ালম ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবেক এই পর্নস্টারের। শোনা গেছে, মালয়ালম ছবি 'চুংকজ'-এর সিক্যুয়ালে দেখা যাবে মিয়া খলিফাকে। এ বিষয়ে ছবির পরিচালক ওমর লুলু জানান, মিয়া খলিফার সঙ্গে তার কথা হয়েছে। সব ঠিক থাকলে 'চুংকজ ২ ছবিতে আইটেম গানে থাববেন তিনি। এছাড়াও বিশেষ চরিত্রেও দেখা যেতে পারে মিয়াকে। সেটা চিত্রনাট্যের ওপর নির্ভর করে। অ্যাডাল্ট কমেডি 'চুংকজ'-এর কাহিনিতে ইঞ্জিনিয়ারিং কলেজের পড়তে আসে একটি মেয়ে। তাকে কেন্দ্র করে চার বন্ধুর টানাপোড়েন। ২০১৭ সালের আগস্ট মাসে মুক্তি পাওয়া সিনেমাটি আছে সুপারহিটের তালিকায়। এরই সিক্যুয়াল আনছেন ওমর। মিয়া ছাড়াও ছবিতে থাকছেন অভিনেত্রী হানি রোজ। চবির অন্য আর্টিস্টদের এখনও ঠিক করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App