×

বিনোদন

আলিয়ার প্রতি শ্রদ্ধাশীল বাবা মহেশ ভাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ০১:২৯ পিএম

আলিয়ার প্রতি শ্রদ্ধাশীল বাবা মহেশ ভাট
চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করছেন না তারা। যদিও পাপারাজ্জিদের ক্যামেরা সব সময় তাক করে আছে তাদের দিকে। সেই ক্যামেরায় মাঝে মাঝে ধরা পড়েছে রণবীর-আলিয়ার একান্তে সময় কাটানোর কিছু ছবি। এসব নিয়ে মোটেই চিন্তিত নন তারা। বরং খুব শিগগিরই নাকি বিয়ে করতে যাচ্ছেন বলিউড এই দুই অভিনয়শিল্পী। বি-টাউনের গসিপ ম্যাগাজিনগুলো প্রায়ই এমন খবর প্রকাশ করছে। তাদের খবর যে খুব একটা অমূলক নয় তা আলিয়া ভাটের কথায় স্পষ্ট হয়েছিল। তিনি এক সংবাদ মাধ্যমকে বলেছিলেন ত্রিশ পেরোনোর আগেই বিয়ে সেরে ফেলতে চান। তবে পরিকল্পনা করে বিয়ে করতে চাননা অলিয়া। হালের নতুন খবর হলো, মেয়ের প্রেম-বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়ার বাবা বলিউড প্রযোজক মহেশ ভাট। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি আমার মেয়ের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করি না। সে যথেষ্ট পরিণত। জনসম্মুখে সম্পর্কের কথা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারিনা। আমি তার সিদ্ধান্তের ব্যাপারে শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, আলিয়ার জন্য আমাদের গর্ব হয়। তার কাজ দেখে আমি অভিভূত। সে ভীষণ প্রতিভাবান। সিনেমা তার সবসময়ের ধ্যানজ্ঞান। আলিয়া যেভাবে সিনেমা বাছাই করে তাতে আমি অবাক। খুব শিগগিরই রণবীর-আলিয়ার ‘ব্রক্ষাস্ত্র’ ছবি মুক্তি পাবে। মূলত এই ছবির শুটিং থেকেই প্রেমের সূত্রপাত হয়। সেটে একজন অন্যজনকে দেখে আকৃষ্ট হন। যা পরবর্তীতে প্রেমে রুপ নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App