×

বিনোদন

মহিলা সমিতিতে বটতলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০২:১৮ পিএম

মহিলা সমিতিতে বটতলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান
২৭ আগস্ট ১১ বছরে পা দিয়েছে নাট্যসংগঠন বটতলা । কিন্তু সংগঠনটি তাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ১ সেপ্টেম্বর। সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে বটতলার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। একইসঙ্গে দেয়া হবে নাদিম স্মৃতি শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক। দলটির প্রয়াত কর্মী নাদিমের নামে প্রবর্তিত এই পদক দেয়া হবে দলের বর্তমান একজন নিষ্ঠাবান কর্মীকে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পঞ্চাশ দশকের ঢাকার মঞ্চাভিনেত্রী মার্থা রিতা গোমেজ। বিশেষ অতিথি থাকবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, আজাদ আবুল কালাম ও মোহাম্মদ বারী। দশ বছর পূর্তি আয়োজন প্রসঙ্গে সংগঠনের যোগাযোগ পরিচালক ব্রাত্য আমিন বলেন, সময়টা সহজ ছিল না মোটেও। পথে পথে দমন-পীড়ন আর কটুবাক্য শুনে কেটেছে বহু মাস। প্রতিদিন নতুন পরীক্ষা, নতুন দুঃসাহস আর নতুন দুর্নাম। এই ১০ বছরে বটতলা কী অর্জন করেছে তার অনেক কিছুই খুঁজে পাওয়া যাবে টোকা দিলে। তবে আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন দর্শকদের অকুণ্ঠ ভালবাসা। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম পর্বে দেয়া হবে নাদিম স্মৃতি শ্রেষ্ঠ নাট্যকর্মী পদক ২০১৮। আর দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৭টায়। তখন থাকবে বটতলা’র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় গান, জন্মদিনের কেক কাটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App