×

বিনোদন

সানাই-এর নতুন ছবিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০৩:৪৪ পিএম

নবাগত নায়িকা সানাই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘সুপ্ত আগুন’। ছবিটি পরিচালনা করবেন বাবু সিদ্দিকী। আগামী বছর ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। সানাই বললেন, ‘অ্যাকশন ঘরানার গল্প নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আমার বিপরীতে কে থাকছেন তা এখনো ঠিক হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বেশ কয়েকজন গুণী শিল্পী ছবিতে কাজ করবেন। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে ভালো ছবি দর্শকদের উপহার দেয়ার।’ এদিকে গেলো সেপ্টেম্বরের শেষদিকে ‘প্রতিশোধ’ ও ‘প্রতীক্ষা’ নামের নতুন দু’টো ছবির মহরত হয়েছে নবাগত নায়িকা সানাইয়ের। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত দু’টো ছবিতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এছাড়াও ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুবের ‘ভালোবাসা ২৪×৭’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App