×

বিনোদন

শনিবার চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ পিএম

শনিবার চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর দাফন
জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা জাতীয় ঈদগাহে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতে মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শনিবার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইয়ুব বাচ্চুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে শুক্রবার জানাজার জন্য জাতীয় ঈদগাহে নেওয়া হবে। সেখান থেকে মরদেহ এনে আবার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। এরপর শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যাবেন তার জন্মস্থান চট্টগ্রামে। সেখানে শনিবার জানাজা শেষে মায়ের কবরের পাশে তার দাফন হবে। বৃহস্পতিবার সকালে আইয়ুব বাচ্চুকে অচেতন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ষাটের দশকে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আইয়ুব বাচ্চুর। নব্বইয়ের দশক থেকে ব্যান্ড সংগীতের চর্চা শুরু করেন তিনি। এরপর গান ও গিটারের জাদুতে ভক্ত-শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই গায়ক ও সংগীত পরিচালক। গত ১৬ আগস্ট ছিল তার শেষ জন্মদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App