×

বিনোদন

জাজের ছবিতে শুভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৭, ০৪:১৩ পিএম

শিহাব শাহীনের পরিচালনায় দ্বিতীয়বারের মতো অভিনয় করতে চলেছেন শুভ— এই তথ্য জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিটি প্রযোজনা করবে জাজ। তিনি বলেন, “শিহাব শাহীনের গল্প ‘লক’ করা হয়েছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবিটিতে অভিনয় করবেন শুভ।” ৭ নভেম্বর ফেসবুকে লাইভে এসেছিলেন আবদুল আজিজ। এ সময় তিনি আরও কিছু পরিকল্পনার কথা বলেন। জানালেন নতুন বছরে ‘আঁধার থেকে আঁধারে’ নামে একটি ছবিতে তাকে অভিনয়ে দেখা যেতে পারে। সব ঠিক থাকলে ‘ধ্যাততেরিকি’র পর আবারও জাজের ছবিতে দেখা যাবে শুভকে। ‘ঢাকা অ্যাটাক’-এর প্রচারে এখন তিনি আছেন প্যারিসে। এরই মধ্যে খবর এলো, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ‘বেসিক আলী’ নামের ছবিটি করছেন না আলোচিত এই নায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App