×

বিনোদন

আজ ডিরেক্টরস গিল্ডের বিজয়ী প্রার্থীদের শপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:১১ পিএম

আজ ডিরেক্টরস গিল্ডের বিজয়ী প্রার্থীদের শপথ
আজ (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে টেলিভিশন নাট্যকারদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শপথ অনুষ্ঠান। এর আগে ৪ অক্টোবর শপথ গ্রহণের কথা ছিল নব নির্বাচিত কমিটির। তবে নির্বাচনের ফলাফল পুনঃবিবেচনা করার জন্য কয়েকজন প্রার্থী আপিল করায় পিছিয়ে যায় শপথ নেয়ার প্রক্রিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২০১৮-২০২০ মেয়াদে ডিরেক্টরস গিল্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন সালাহউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এস এ হক অলিক। অলিক দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে অলিক বলেন, আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন করে কাজ করার সুযোগ হচ্ছে। আমি ভাগ্যবান যে, দ্বিতীয়বারের মতো কাজ করার সুযোগ পাচ্ছি। সবাই একসঙ্গে আগের মেয়াদের অসম্পূর্ণ কাজগুলো করার চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App