×

বিনোদন

বুয়েটের তিন ক্লাবের আয়োজনে ‘সত্যজিৎ উৎসব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৭, ০২:২০ পিএম

বাংলা সংস্কৃতির প্রবাদ পুরুষ সত্যজিৎ রায়কে স্মরণ করে তিন দিনব্যাপী ‘সত্যজিৎ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্লাব। “সৃজনের আনন্দে মেতে উঠি উৎসবে ”শ্লোগান কে সামনে রেখে  সত্যজিতের নানা অবদান ১৬-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে সাড়ম্বরে স্মরণ করবে বুয়েট সাহিত্য সংসদ, বুয়েট ফিল্ম সোসাইটি এবং বুয়েট ব্রেইনিয়াকস। উৎসবে থাকছে সাহিত্য কুইজ, সৃজনশীল রচনা প্রতিযোগিতা। সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর ‘ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা’ গল্পটিকে অসমাপ্ত রেখে যান। প্রতিযোগীদের সেই গল্পটিকে সমাপ্ত করে পাঠাতে হবে ১৭ নভেম্বর দুপুর ১২টার মধ্যে । রচনার শব্দসীমা- ১৫০০ শব্দ। আরও থাকছে বই রিভিউ। সত্যজিতের যে কোন বইয়ের রিভিউ লিখে পাঠানো যাবে ১৭ নভেম্বর দুপুর ১২ টার মধ্যে, শব্দসীমা- ১৫০০ শব্দ। সত্যজিৎ উৎসবের আরেক আকর্ষণ সত্যজিতের চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া থাকছে সত্যজিৎ প্রসঙ্গে নৃতাত্ত্বিক, সাহিত্যিক ও শিল্প সমালোচক মানস চৌধুরীর ভাবনা উপস্থাপন। প্রতিযোগিতার প্রতিটি ক্ষেত্র জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে সকলের জন্য উন্মুক্ত। দেশের যে কোন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন এই উৎসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App