×

বিনোদন

লোকসংগীতের সমাপনী মঞ্চে থাকবেন যারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৭, ১২:৫৪ পিএম

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। গত ৯ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে এ উৎসবের তৃতীয় আসর। আজ ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৭’-এর শেষ দিন। বাংলাদেশ ছাড়াও উৎসবে গান পরিবেশন করছেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী। ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৭’-এর শেষ দিনে প্রথমেই মঞ্চে আসবেন বাংলাদেশের শাহ আলম সরকার ও আলেয়া বেগম। এরপর আসবেন বাংলাদেশের শাহনাজ বেলী, ইরানের রাস্তাক, ভারতের বাসুদেব দাস বাউল, মালীর তিনারিওয়েন। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সান কমিউনিকেশন ও মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে তিনদিন ব্যাপী এই লোকসংগীতের আসর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App