×

বিনোদন

প্রসেনজিৎ ও অর্পিতার ছবির ঘোষণা একই সময়ে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৭, ০৪:৪৪ পিএম

দু’জনেই শিল্পী। মনে ও মননে। কিন্তু কেন তবে একই ঘরে অন্য স্বর? দু’জনেই অভিনয় করছেন এমন চরিত্রে, যারা অন্দরে একই রকম। একজন চিত্রকরের কল্পনা। অন্যজন কিংবদন্তি শিল্পীর অনুগামী।
অর্পিতা অভিনয় করেছেন শিল্পী বিনোদবিহারীর জীবন অবলম্বনে ছবি ‘চিত্রকর’-এ। নাম ভূমিকায় ধৃতিমান চট্টোপাধ্যায় হলেও, তিনিই শিল্পীর প্রেরণা। শিল্পের উৎস।
বৃহস্পতিবার হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন। একই দিনে একই সময়ে স্বামী প্রসেনজিৎও ঘোষণা করলেন তার আগামী ছবির নাম। ‘কিশোর কুমার জুনিয়র’। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিকের সঙ্গে প্রসেনজিৎ-এর অপর ছবি ‘দৃষ্টিকোণ’এর শুটিং এখনও শুরু হয়নি। এই ছবিতে কিশোরকণ্ঠী গায়কের ভূমিকায় অভিনয় করবেন তিনি। দুঃখ, ঝড়-জল পেরিয়ে যার জীবনের নিত্য সাধনা। প্রতি দিন গুরুকে শ্রদ্ধা। সবচেয়ে বড় কথা, এই প্রথমবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি প্রসেনজিৎ। ভারতের এবেলা পত্রিকার খবরে বলা হয়, প্রসেনজিৎ ও অর্পিতা, দু’জনেই অমর শিল্পীর অনুগামী। কিন্তু দু’জনে একই দিনে একই সময়ে আলাদা আলাদাভাবে কেন সাংবাদিক সম্মেলন করলেন? হতে পারে প্রোডাকশন হাউস আলাদা, কিন্তু তাতে তো ঘোষণার সময় নির্ধারিত হতে পারে না! না, গৃহযুদ্ধ নয়। শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। তাই তাড়াতাড়ি নিজেদের কাজ সেরে নিয়েছেন। বেশি দেরি করতে চাননি কেউই। দর্শকের কাছে এটা তো দ্বিগুণ পাওনা। তাই না?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App