×

বিনোদন

কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাকড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ পিএম

কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাকড
কণ্ঠশিল্পী কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাকড হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কনকচাঁপা নিজেই। তিনি জানান, গত ২৯ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টায় তার ফেসবুক আইডি ও ফ্যান ডেজ হ্যাকড করা হয়েছে। বিষয়টি হ্যাকড হওয়ার কিছুক্ষণের মধ্যে বুঝতে পারার পর পরই সাইবার ক্রাইমে অবগত করেন কনকচাঁপা। এর মধ্যে এ দিন রাতেই পল্টন থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরিও করেন তিনি। যার জিডি নং ১৯৭০। কিন্তু এখনো উদ্ধার হয়নি তার আইডিও ফ্যান পেজ। কনকচাঁপা বলেন, গত বেশ কয়েকদিন আমি চেষ্টা করেছি আমার আইডি এবং ফ্যান পেজ উদ্ধারের জন্য। কিন্তু কোনোভাবেই তা উদ্ধার করা যাচ্ছে না। আমি বিষয়টি সাইবার ক্রাইমে অবগত করেছি। পাশাপাশি পল্টন থানায় এই বিষয়ে অবগত করে সাধারণ ডায়েরিও করেছি। যেহেতু আমার ফেসবুক আইডি এবং ফ্যান পেজ আপাতত আর আমার কন্ট্রোলে নেই তাই যদি এর পরবর্তী সময়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেয়া হয় তাহলে এর দায়ভার আমার থাকবে না। আমি একজন সঙ্গীত শিল্পী, এ দেশের গানপাগল আমার গানকে ভালোবেসে তারা আমাকে আজকের কনকচাঁপায় পরিণত করেছেন। দেশ এবং দেশের মানুষের জন্য একজন শিল্পী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আমি নিবেদিত হয়ে সারা জীবন কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সিরাজগঞ্জ-১ আসন থেকে পদপ্রার্থী তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App