×

বিনোদন

নিউইয়র্কে ডায়না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৫:১৭ পিএম

নিউইয়র্কে ডায়না
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেলেন ছোটপর্দার প্রিয় মুখ নুসরাত জাহান ডায়না। গত ২৫ ডিসেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়ে এরই মধ্যে তিনি সেখানে গিয়ে ভালোভাবে পৌঁছেছেন বলে মুঠোফোনে তা নিশ্চিত করলেন ডায়না। প্রায় বিশ দিনের জন্য তিনি সেখানে গেলেন বলে জানিয়েছেন। ডায়না বলেন, মূলত এবার নিউইয়র্কে ঘুরতেই এসেছি। নিজের মতো করে নিউইয়র্কসহ অন্যান্য সিটিতে ঘুরে বেড়াবো। সত্যি বলতে কী ঢাকায় খুব ব্যস্ত জীবন পার করতে হয় আমাকে। অভিনয় এবং নিজের ফ্যাশন হাউস নিয়ে আমাকে খুব ব্যস্ত থাকতে হয়। যে কারণে সেখানে থেকে অবসর সময় বের করা খুব কঠিন হয়ে পড়ে। তাই নিজেকে নিজেই ছুটি দিয়ে উড়ে এলাম নিউইয়র্কে। শুরু থেকেই এখানে বেশ সুন্দর সময় কাটছে। তবে এটাও সত্যি এখানে এসেই পরিবারের সবাইকে খুব মিস করছি। মন কিন্তু দেশেই পড়ে আছে আমার। হয়তো কিছুটা সময়ের জন্য নিউইয়র্ককে ঘিরে ভালোলাগা থাকবে। কিন্তু কয়েকদিন যাওয়ার পরই মন ছুটে যেতে চাইবে দেশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App