×

বিনোদন

মিলন-অর্ষার নতুন ধারাবাহিক ‘পরাধীন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৪:০১ পিএম

মিলন-অর্ষার নতুন ধারাবাহিক ‘পরাধীন’
নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এই নাটকে মিলনের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। শামীম আক্তার পরিচালিত নাটকের নাম ‘পরাধীন’। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অর্ষা বলেন, শামীমা আপার নির্দেশনায় এবারই প্রথম ধারাবাহিকে অভিনয় করছি। আমরা যারা কাজ করছি সবাই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করছি। মিলন ভাইয়ের সঙ্গে এর আগেও আমি ধারাবাহিকে কাজ করেছি। নতুন ধারাবাহিক পরাধীন নিয়ে আমি খুব আশাবাদী। মিলন বলেন, প্রথম তেরো পর্বে বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেয়া হবে নানান ঘটনার মধ্য দিয়ে। এরপর মূল গল্পে দর্শক নানান নাটকীয়তা দেখতে পাবেন, যেখানে দর্শক নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। এরই মধ্যে আমি বেশ কয়েকটি পর্বেও কাজ করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি নাটকটি নিয়ে খুব আশাবাদী। শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

গুনে গুনে 'ঘুস' নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App