×

বিনোদন

প্রশংসিত মানস বন্দ্যোপাধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০১:২১ পিএম

প্রশংসিত মানস বন্দ্যোপাধ্যায়
অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের সিমেন্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিত হয়েছেন। বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলেরর চেয়ে অনলাইনেই বেশি প্রচার হচ্ছে। বিজ্ঞাপনটিতে মানস বন্দ্যোপাধ্যায় একজন আদর্শবান বাবার চরিত্রে অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই এর নাটকীয় গল্পের কারণে এবং বাবা ও সন্তানের মধ্যে এক আবেগময় মুহূর্তের কারণে দর্শকের কাছে বেশ আলোচিত হচ্ছে। বিজ্ঞাপনটিতে বাবা হিসেবে অভিনয় করার জন্য অভ‚তপূর্ব সাড়া পাচ্ছেন মানস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি ভীষণ সাড়া পাচ্ছি এই বিজ্ঞাপনে কাজ করে। এর আগে বিজ্ঞাপনে কাজ করে এত অভ‚তপূর্ব সাড়া কমই পেয়েছি। সবার সম্মিলিত প্রয়াসেই কাজটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। কয়েক মাস আগে তিনি একটি প্রতিষ্ঠানের বালতির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। আগামীকাল তিনি সৈয়দ আপন আহসানের নির্দেশনায় একটি ব্যাংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এদিকে গতকাল বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিটিভির সাপ্তাহিক নাটক ‘তোমায় গান শোনাবো’ নাটকের কাজ শেষ করেছেন মানস। এছাড়াও তিনি ‘হাজার রকম ভালোবাসা’ ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। বছরের শুরুতেই মুক্তি পাবার কথা রয়েছে তার ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App