×

বিনোদন

ভিন্নধর্মী চরিত্রে ফারজানা ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ০২:৫৫ পিএম

পাঁচ বছর আগে মাতিয়া বানু শুকুর পরিচালনায় একটি নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী ফরজানা ছবি। দীর্ঘ পাঁচ বছর পর আবারো শুকুর পরিচালনায় কাজ করলেন ছবি। ভার্সেটাইল এই অভিনেত্রীকে বরাবরই ভিন্নধর্মী নাটকে অভিনয় করতে দেখা যায়। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এবার একজন ভিক্ষুকের চরিত্রে দেখা যাবে ছবিকে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল গল্পে ‘প্রাগৈতিহাসিক’ নামের এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন পরিচালক মাতিয়া বানু শুকু নিজেই। ফারজাহা ছবি ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন আহমেদ রুবেল, জয়রাজ, নরেশ ভুঁইয়া। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা গ্রামে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজুর রহমান। আগামীকাল ২১ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। ফারজানা ছবি বলেন, শুকুর সঙ্গে পাঁচ বছর আগে যখন কাজ করেছিলাম তখনই আমাদের ইচ্ছে ছিল যে, পরবর্তী কাজটাও হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর আমরা তেমনি একটি নাটক নিয়ে হাজির হচ্ছি। দর্শক দেখলেই বুঝতে পারবেন। এছাড়া আমি আবারো নাটকে নিয়মিত হওয়ার লক্ষ্যে কাজ করছি। চেষ্টা করছি ভালো গল্প ও ভালো ক্যারেক্টার বুঝে কাজ করার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App