×

বিনোদন

শিমলা সমাচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৯, ০৪:৪২ পিএম

শিমলা সমাচার
অনেক দিন ধরেই সিনেমার আলোচনায় নেই শিমলা। মাঝে বলিউডের সিনেমায় অভিনয় করছেন বলে আলোচনা তৈরি হয়। এ ছাড়া ঢালিউডেও একাধিক সিনেমায় কাজ করছেন বলে জানা যায়। তবে সেই অর্থে প্রেক্ষাগৃহে দর্শকের আলোচনায় নেই এই নায়িকা। সম্প্রতি রাশিদ পলাশের পরিচালনায় ‘কবর’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বলে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। বিরতি কাটিয়ে সিনেমায় সরব হন শিমলা। আর এই ছবিটির মাধ্যমেই শিমলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পলাশ আহমেদ নামে এক তরুণ। সম্প্রতি বাংলাদেশ বিমানের বোয়িং ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হয়েছেন পলাশ। এর মাধ্যমে আবারো আলোচনায় এলেন শিমলা। জানা যায়, পলাশ পারিবারিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যই বিমান ছিনতাই করতে চেয়েছিলেন। সামনে চলে আসে পলাশ-শিমলার প্রেম-বিয়ে এবং বিবাহবিচ্ছেদের ঘটনা। এদিকে আলোচিত এ ঘটনার পর এক ভিডিও বার্তা দিয়েছেন শিমলা। সেখানে তিনি বলেছেন, ‘পলাশের সঙ্গে তার পরিচয় এবং বিবাহবিচ্ছেদের কথা।’ তবে এতেই ঝামেলা শেষ হচ্ছে না। জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে শিমলাকে। এদিকে শিমলা মুম্বাইয়ে রয়েছেন বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশ বিমানের বোয়িং ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। নিহত পলাশের ব্যক্তিগত বিষয়ে খোঁজ নিতেই শিমলাকে পুলিশের মুখোমুখি হতে হবে। ফলে মুম্বাইয়ে বসবাসরত শিমলাকে আসতে হবে ঢাকায়। এদিকে শিমলা জানিয়েছেন, তিনি পুলিশকে সব রকম সহযোগিতা করবেন। সম্প্রতি বলিউড সিনেমায় অভিনয় করছেন শিমলা। বাংলাদেশের গণমাধ্যমে একাধিক খবর প্রকাশ হলেও শিমলার পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মূলত দাম্পত্যজীবনের টানাপড়েনের জন্যই দেশ ছাড়তে বাধ্য হন শিমলা। এরপর ভারতে চলে যান। প্রথম কলকাতায় কিছুদিন থাকার পর মুম্বাইয়ে একটি ফ্ল্যাটে উঠেন। মাঝে মাঝে দেশে আসেন। সবশেষ গত ঈদুল আজহায় ঝিনাইদহের শৈলক‚পায় দেখা গিয়েছিল তাকে। মুমাইয়ের গিয়ে বলিউডে ‘সফর’ নামের একটি সিনেমা কাজও শুরু করেছেন বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশ হয়। পলাশ প্রসঙ্গে শিমলা বলেন, ‘এই বিষয়টি নিয়ে এখন আমার কি বলবার আছে? আমি তো চার মাস আগে ডিভোর্স দিয়েছি। তারপর তিনি এমন একটি ঘটনা ঘটিয়েছেন। এটা আমার দেশের জন্য শোভনীয় নয়।’ পলাশের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শিমলা বলেন, ‘আমি তাকে সিনেমার প্রযোজক হিসেবেই চিনতাম। যেহেতু তিনি রাশিদ পলাশের কবর নামে একটা সিনেমা প্রযোজনা করেছিলেন।’ নোটিসের সূত্রে জানা যায়, গত বছরের ৫ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন শিমলা। এর আগে ১৯ বছরের ছোট পলাশকে বিয়ে করেছিলেন এই নায়িকা। বিয়ের মাত্র ৯ মাসের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ডিভোর্সের কারণ হিসেবে শিমলা উল্লেখ করেছেন, পারিবারিক অশান্তি, বনিবনা না হওয়া, দাম্পত্যজীবনে সুখী হতে না পারা, মানসিক নির্যাতন। শিমলা বলেন, ‘এমন একটি ঘটনা সত্যিই দুঃখজনক। আমার দেশের জন্য আমাকে যদি কোনো কিছু ফেস করতে হয় তবে আমি রেডি। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি কথা বলতে প্রস্তুত। আমার দিক থেকে সব রকম সহযোগিতা করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App