×

বিনোদন

দীর্ঘদিন পর অবসকিওরের নতুন অ্যালবাম “স্টপ জেনোসাইড”

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০১:০৯ পিএম

জনপ্রিয় ব্যান্ড দল অবসকিওর। দীর্ঘদিন পর তারা হাজির হচ্ছে নতুন অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’ নিয়ে। বিজয়ের মাসের প্রথম দিন আসছে ব্যান্ড অবসকিওরের ১২তম অ্যালবামটি। তবে সিডি আকারে নয়, অ্যালবামটি প্রকাশ হবে শুধু অনলাইন দুনিয়ায়। এটি অবমুক্ত হবে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্লাটফর্মে এটি পাওয়া যাবে। এবার কোনও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে না অ্যালবামটিতে। অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন, ‘স্টপ জেনোসাইড’ গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও থাকছে। আর এবারও কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদের রচনায় রয়েছে গান।’ অ্যালবাম প্রকাশের বিষয়ে টিপু আরও বলেন, ‘অবসকিওর প্রতি বছর একটি অ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর ‘স্টপ জেনোসাইড’ সেই প্রতিশ্রুতি রক্ষার একটি দলিল।’ অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলো হলো- হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App